এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় কিউবাও
জানুয়ারি ৫, ২০২৬
উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন এবং একই দিনে গণভোট: আলী ইমাম মজুমদার
জানুয়ারি ৫, ২০২৬
এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় কিউবাও
জানুয়ারি ৫, ২০২৬
উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন এবং একই দিনে গণভোট: আলী ইমাম মজুমদার
জানুয়ারি ৫, ২০২৬

সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে শীতের অনুভূতি, কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার আভাস

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ চলতি সপ্তাহে অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। এ সময়ে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকবে কুয়াশা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আজ পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামীকালও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *