নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ৫, ২০২৬
এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় কিউবাও
জানুয়ারি ৫, ২০২৬
নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ৫, ২০২৬
এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় কিউবাও
জানুয়ারি ৫, ২০২৬

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে আবেদন শুরু, চলবে ৫টা পর্যন্ত

নির্বাচন কমিশনের (ইসি) মাঠে আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সারাদেশের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থিরা আবেদন করতে পারবেন ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসব প্রার্থীর রিটার্নিং কর্মকর্তাদের রায়ের বিরুদ্ধে ইসিতে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) মাঠে আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সারাদেশের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থিরা আবেদন করতে পারবেন ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

আজ সকালে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব বুথ পরিদর্শন করেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।

5da9a2b8-3da0-46fd-9654-272e1d786980
১ নম্বর বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

২ নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জেলা সমূহ: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।

৩ নম্বর বুথে রংপুর অঞ্চলের জেলা সমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

৪ নম্বর বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা সমূহ: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।

৫ নম্বর বুথে কুমিল্লা অঞ্চলের জেলা সমূহ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।

৬ নম্বর বুথে সিলেট অঞ্চলের জেলা সমূহ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

৭ নম্বর বুথে ঢাকা অঞ্চলের জেলা সমূহ: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

৮ নম্বর বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা সমূহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।

৯ নম্বর বুথে বরিশাল অঞ্চলের জেলা সমূহ: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।

১০ নম্বর বুথে ফরিদপুর অঞ্চলের জেলা সমূহ: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *