এ রকম একজন নেত্রী বাংলাদেশ অদূর ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ
ডিসেম্বর ৩১, ২০২৫
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসিফ নজরুলের সাক্ষাৎ
ডিসেম্বর ৩১, ২০২৫
এ রকম একজন নেত্রী বাংলাদেশ অদূর ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ
ডিসেম্বর ৩১, ২০২৫
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসিফ নজরুলের সাক্ষাৎ
ডিসেম্বর ৩১, ২০২৫

স্বর্ণের দাম কমল, কার্যকর বৃহস্পতিবার

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম পড়ছে ৬ হাজার ৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৭৩২ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *