স্বর্ণের দাম কমল, কার্যকর বৃহস্পতিবার
ডিসেম্বর ৩১, ২০২৫
পোস্টাল ভোট দিতে নিবন্ধন করল ১১ লাখ ২৫ হাজার ২৬৩ ভোটার
ডিসেম্বর ৩১, ২০২৫
স্বর্ণের দাম কমল, কার্যকর বৃহস্পতিবার
ডিসেম্বর ৩১, ২০২৫
পোস্টাল ভোট দিতে নিবন্ধন করল ১১ লাখ ২৫ হাজার ২৬৩ ভোটার
ডিসেম্বর ৩১, ২০২৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসিফ নজরুলের সাক্ষাৎ

বুধবার জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

এদিন দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *