
আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে
ডিসেম্বর ২৮, ২০২৫
হাদি হত্যাকাণ্ড ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ
ডিসেম্বর ২৮, ২০২৫তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে একটা জটিলতা হয়েছে। এটা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যেন দ্রুত স্পষ্ট করা হয়। কমিশন একমত, তারা এটা মিন করেনি। কমিশন নির্ভরশীল সন্তানের তথ্য দিতে বলেছে। ব্যাপারটা কনফিউজিং, এ নিয়ে কমিশন ব্যাখ্যা দেবেন, সমস্যা দূর হয়ে যাবে।‘
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার। মনোনয়নপত্র জমার শেষ সময়ে এসে সন্তানদের আয়কর রিটার্নের মতো গুরুত্বপূর্ণ তথ্যের বিষয় স্পষ্টীকরণে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে।
আজ রোববার নির্বাচন ভবনে দুপুরে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিষয়টি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। মনোনয়নপত্র জমার সময় সন্তানের আয়করের তথ্যও দিতে হবে, এ বিষয় রয়েছে। এটা নিয়ে অনেকে সমস্যায় পড়ছে। অনেক প্রার্থীর সন্তান এখনো উপার্জনক্ষম নন, অনেকে দেশের বাইরে থাকেন কিংবা আলাদাভাবে নিজেরা ট্যাক্স জমা দেন।‘
তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে একটা জটিলতা হয়েছে। এটা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যেন দ্রুত স্পষ্ট করা হয়। তা না হলে সঙ্গত কারণে সমস্যার সৃষ্টি হবে। কমিশন একমত, তারা এটা মিন করেনি। কমিশন নির্ভরশীল সন্তানের তথ্য দিতে বলেছে। ব্যাপারটা কনফিউজিং, এ নিয়ে কমিশন ব্যাখ্যা দেবেন, সমস্যা দূর হয়ে যাবে।‘
দলীয় সব প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের এমন স্পষ্টীকরণে সবার উপকার হবে বলেও জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় এআই-এর অপব্যবহার রোধের বিষয়ে ইসির উদ্যোগ সম্পর্কেও অবহিত হয়েছে বিএনপি প্রতিনিধি দল।
নজরুল ইসলাম খান বলেন, ‘এআই দিয়ে মানহানিকর কিছু করলে ইসি যেন শক্ত ভূমিকা নেন সে বিষয়েও অনুরোধ করা হয়েছে। ইসি ও সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে সক্রিয় রয়েছে।‘
এছাড়াও দলটির পক্ষ থেকে ফ্যাক্টচেক করে ফেইক হলে দ্রুত চিহ্নিত করার উদ্যোগের আহ্বান জানানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য জানান, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, ‘এ ব্যাপারে আমাদের দলের কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে আমাদের আলোচনার কোনো ম্যান্ডেট ছিল না আজ, আমরা (আলোচনা) করিনি।‘
সিইসির সঙ্গে এ বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।


