এনসিপির বড় অংশের সঙ্গে আলোচনায় বিএনপি
ডিসেম্বর ২৮, ২০২৫
ইসির সঙ্গে বৈঠক মনোনয়নপত্রে সন্তানের রিটার্ন তথ্যের স্পষ্টতা চায় বিএনপি
ডিসেম্বর ২৮, ২০২৫
এনসিপির বড় অংশের সঙ্গে আলোচনায় বিএনপি
ডিসেম্বর ২৮, ২০২৫
ইসির সঙ্গে বৈঠক মনোনয়নপত্রে সন্তানের রিটার্ন তথ্যের স্পষ্টতা চায় বিএনপি
ডিসেম্বর ২৮, ২০২৫

আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে

গত ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা জানেন, এর প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও অন্যান্য গোয়েন্দা সংখ্যা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদদকারীদের শনাক্তের জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ সম্ভব, তা আপনাদের সামনে তুলে ধরছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মামলা চলাকালীন এযাবৎ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো– ঘটনার মূলহোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম রাজু, মো. আব্দুল হান্নান। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছে।

তিনি বলেন, গত ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া এ অভিযানে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এসময় মামলা ও ওয়ারেন্টমূলে ১২,৩৪৮ জনসহ সর্বমোট ২২,৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি মো. রুবেল (৪১)-কে ২৬ ডিসেম্বর জেলা পুলিশ গ্রেফতার করেছে।

ময়মনসিংহে ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় র‍্যাব ৭ জনকে গ্রেফতার করেছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা পৃথক পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিংয়ে বিস্ফোরণের ঘটনায় র‍্যাব ঘটনাস্থল থেকে ৫-৬টি ককটেল, হাইড্রোজেন পার অক্সাইড ১২ ড্রাম, অন্যান্য কেমিক্যাল ৭ ড্রাম, তিনটি বই ও স্প্লিন্টার উদ্ধার করেছে। এ ঘটনার মূলহোতা আলামিন পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। র‍্যাব শনিবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আলামিনের সহযোগী আহসান উল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *