
ইসির সঙ্গে বৈঠক মনোনয়নপত্রে সন্তানের রিটার্ন তথ্যের স্পষ্টতা চায় বিএনপি
ডিসেম্বর ২৮, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে
ডিসেম্বর ২৮, ২০২৫হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরো একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পাড় হয়ে ভারতে পালিয়ে গেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরো একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পাড় হয়ে ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে।


