দ্বাদশ বিপিএল শুরু শান্তর সেঞ্চুরিতে সিলেটকে ৮ উইকেটে হারাল রাজশাহী
ডিসেম্বর ২৬, ২০২৫
মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সংবাদ সঠিক নয়: বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বর ২৬, ২০২৫
দ্বাদশ বিপিএল শুরু শান্তর সেঞ্চুরিতে সিলেটকে ৮ উইকেটে হারাল রাজশাহী
ডিসেম্বর ২৬, ২০২৫
মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সংবাদ সঠিক নয়: বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বর ২৬, ২০২৫

মেলবোর্ন টেস্ট একদিনে ২০ উইকেটের পতন, রান উঠল ২৬৬!

Australia England Cricket

আগে ব্যাটিং করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে ৪৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর অজি আগুণে পুড়েছে ইংলিশ ব্যাটাররা। তারা গুটিয়ে যায় ১১০ রানে।

মেলবোর্নে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রথম দিনই উইকেটে আগুণ ঝরান দুই দলের পেসাররা। একদিনেই পতন হয় ২০ উইকেটের। দুই দল ৭৬.১ ওভার টিকে থেকে রান তুলতে পেরেছে ২৬৬।

আগে ব্যাটিং করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে ৪৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জস টাং ৪৫ রানে ৫টি ও গাস অ্যাটকিনসন ২৮ রানে ২টি উইকেট নেন। ব্রাইডন কার্স ও বেন স্টোকস নেন ১টি করে উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন বোলার মাইকেল নেসের। এছাড়া উসমান খাজা ২৯ ও অ্যালেক্স ক্যারি ২০ রান করেন।

এরপর অজি আগুণে পুড়েছে ইংলিশ ব্যাটাররা। মাইকেল নেসের (৪/৪৫), স্কট বোল্যান্ড (৩/৩০) ও মিচেল স্টার্করা (২/২৩) ছিন্নভিন্ন করেন ইংলিশ ব্যাটিং লাইনআপকে। হ্যারি ব্রুক ৪১ ও অ্যাটকিনসন ২৮ রান করেন।

প্রথম দিন দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪ রান তুলে মাঠ ছাড়ে অজিরা।

সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *