নাইজেরিয়ার আইএসআইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
ডিসেম্বর ২৬, ২০২৫
মেলবোর্ন টেস্ট একদিনে ২০ উইকেটের পতন, রান উঠল ২৬৬!
ডিসেম্বর ২৬, ২০২৫
নাইজেরিয়ার আইএসআইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
ডিসেম্বর ২৬, ২০২৫
মেলবোর্ন টেস্ট একদিনে ২০ উইকেটের পতন, রান উঠল ২৬৬!
ডিসেম্বর ২৬, ২০২৫

দ্বাদশ বিপিএল শুরু শান্তর সেঞ্চুরিতে সিলেটকে ৮ উইকেটে হারাল রাজশাহী

বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া শান্ত ৫৮ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায় করেন ১০১ রান। আর মুশফিক ৩১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর দারুণ এক সেঞ্চুরিতে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে সিলেট। এ রান তাড়া করত নেমে শান্ত ও মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিং প্রদর্শনী রাজশাহীকে জয় এনে দেয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক ও বর্তমান অধিনায়ক শান্ত মিলে ৭১ বলে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে রাজশাহীকে জেতান ২ বল বাকি থাকতে।

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া শান্ত ৫৮ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায় করেন ১০১ রান। আর মুশফিক ৩১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার টস জিতে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী। বামহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে সিলেটকে এনে দেন ৫ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। এছাড়া রনি তালুকদার ৩৪ বলে ৪১ ও আফিফ হোসেন ১৯ বলে ৩৩ রান করেন।

বিশাল এ রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানে তানজিদ হাসান তামিমকে (৮ বলে ১০) হারায় রাজশাহী। খালেদ আহমেদের শিকার হন তিনি। এরপর পাকিস্তানি ব্যাটার সাজিবজাদা ফারহানকে নিয়ে ৪৩ রান যোগ করেন শান্ত। ফারহান ১৯ বলে ২০ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফিরে যান সাজঘরে। এরপর শান্ত ও মুশফিকের জাদুকরি জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *