
মেলবোর্ন টেস্ট একদিনে ২০ উইকেটের পতন, রান উঠল ২৬৬!
ডিসেম্বর ২৬, ২০২৫
পদ্মার তিন নৌপথে অচলাবস্থা
ডিসেম্বর ২৭, ২০২৫সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।
একীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের ক্ষতিগ্রস্ত ও সমস্যাগ্রস্ত আমানতকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেয়ার বিষয়টি শিগগিরই শুরু হলেও এর সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনো চূড়ান্ত হয়নি।
শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।
বার্তায় আরো বলা হয়, এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


