
তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির
ডিসেম্বর ২৫, ২০২৫
লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ বিএনপি নেতার বড় মেয়েরও মৃত্যু
ডিসেম্বর ২৫, ২০২৫বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথের চারটি ছবি যুক্ত করে তিনি লেখেন ‘সবার প্রতি কৃতজ্ঞতা’।
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি যুক্ত করে এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথের চারটি ছবি যুক্ত করে তিনি লেখেন ‘সবার প্রতি কৃতজ্ঞতা’।
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অপেক্ষমাণ নেতাকর্মীদের কাছে যাচ্ছেন। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকে স্বাগত জানাতে সেখানে জমায়েত হয়েছেন তারা।


