গুলশানের বাড়িতে পৌঁছেছেন জোবাইদা ও জাইমা রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
গুলশানের বাড়িতে পৌঁছেছেন জোবাইদা ও জাইমা রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফেইসবুক পোস্টে তারেকসহ তার পরিবারকে স্বাগত জানিয়ে জামায়াত আমির লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম।‘

এদিন বেলা ১২টায় রাজধানী ঢাকার মাটিতে নামেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জোবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুপাশে জড়ো হয়েছেন অগণিত নেতাকর্মী। তারেক রহমানও বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে দলের নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *