সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
মায়ের বিছানার পাশে আমার মন পড়ে আছে : তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
মায়ের বিছানার পাশে আমার মন পড়ে আছে : তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫

লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ বিএনপি নেতার বড় মেয়েরও মৃত্যু

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনের ঘটনায় দগ্ধ শিশু আয়েশার মৃত্যুর পর তার বড় বোন সালমা আক্তার স্মৃতিও (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। ওই ঘটনায় বেলাল হোসেন নিজেও আগুনে দগ্ধ হন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের বসতঘরে আগুন লাগে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে বেলালের ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং মেঝো মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার বিথি দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়।

চিকিৎসকদের তথ্যানুযায়ী, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিথির শরীরের দগ্ধের পরিমাণ ছিল প্রায় ২ শতাংশ। বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত তিনি মারা যান।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা বন্ধ অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর স্পষ্ট আলামত পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, ঘটনার দিন আগুনে দগ্ধ হয়ে আয়েশার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা মামলা করেছেন। পুরো ঘটনাটি তদন্তাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *