
তারেক রহমানের সংবর্ধনাস্থলে মানুষের ঢল, চলছে স্লোগান
ডিসেম্বর ২৫, ২০২৫
বিএনপির প্রতি সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ
ডিসেম্বর ২৫, ২০২৫কোস্ট গার্ড জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করা দুটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালায়।
মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নেয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও অন্য দেশীয় পণ্যসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে পাচার কাজে ব্যবহৃত দুটি মাছ ধরার নৌকাও জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১১টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করা দুটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালায়।
তল্লাশির সময় শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের জন্য বহন করা আনুমানিক ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট এবং ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল পাওয়া যায়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা মালামাল, ব্যবহৃত নৌকা ও আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সমুদ্রপথে পাচার ও চোরাচালান ঠেকাতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।


