
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা শনিবার দুপুর দুইটায়: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ডিসেম্বর ১৯, ২০২৫
ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন মিশনের শোক
ডিসেম্বর ১৯, ২০২৫বিএনপি মহাসচিব বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এ দেশের শত্রু। তারা সংকটের অপেক্ষায় থাকে। আমি এ মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকালে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির মহাসচিবকে উদ্ধৃত করে শেয়ার করা ফটোকার্ডে এ বার্তা জানানো হয়।
এর কয়েক ঘণ্টা আগে দেয়া আরেক বর্তায় মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এ দেশের শত্রু। তারা সংকটের অপেক্ষায় থাকে। আমি এ মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


