জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
ডিসেম্বর ১৯, ২০২৫
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ডিসেম্বর ২০, ২০২৫
জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
ডিসেম্বর ১৯, ২০২৫
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ডিসেম্বর ২০, ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন মিশনের শোক

ইইউ মিশন জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবার, বন্ধু এবং এই ঘটনায় মর্মাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন। আজ শুক্রবার এক বার্তায় শোক প্রকাশ করে মিশন।

এতে ইইউ মিশন জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবার, বন্ধু এবং এই ঘটনায় মর্মাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

হাদির মৃত্যুর পর আন্তর্জাতিক মহল থেকে একের পর এক শোকবার্তা আসছে। এ ঘটনায় সারা দেশে ব্যাপক শোকের আবহ সৃষ্টি হয়েছে।

৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদি গত সপ্তাহে ঢাকায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *