কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ডিসেম্বর ১৯, ২০২৫
জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
ডিসেম্বর ১৯, ২০২৫
কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ডিসেম্বর ১৯, ২০২৫
জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
ডিসেম্বর ১৯, ২০২৫

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা শনিবার দুপুর দুইটায়: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ আগামীকাল শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তার জানাজার নামাজ দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।

এতে বলা হয়, ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

একই সঙ্গে ওই সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *