
পর্যাপ্ত বরাদ্দ থাকলেও মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না আলুচাষীরা
ডিসেম্বর ১১, ২০২৫
সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে করার কিছু নেই
ডিসেম্বর ১১, ২০২৫জেলেরা জানান, তাদের মাছ, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারত থেকে ফিরিয়ে আনায় কোস্টগার্ড ও সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা। তারা ছাড়াও ভারতের কারাগারে শতাধিক মৎস্যজীবীসহ বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশীরা রয়েছেন।
ফেরত আসা জেলে মো. ইউনুস বলেন, ‘তিন মাস ভারতের কারাগারে ছিলাম। আমাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। সেখানে আমার মতো আরো অনেক বাংলাদেশী আটক আছে। আমাদের কষ্টের শেষ নেই। সরকারের কাছে অনুরোধ, তাদেরও যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।’
আরেক জেলে মো. তরিকুল ইসলাম বলেন, ‘ভারতের কারাগারে প্রতিদিনই আতঙ্কে ছিলাম। দেশে ফিরে যেন নতুন জীবন পেলাম।’ সেখানে এখনো বহু বাংলাদেশী আছে, তাদেরও ফেরত আনার দাবি জানান তিনি।
কোস্টগার্ড যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা বলেন, ‘দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দি থাকা জেলেদের হস্তান্তর করা হয়েছে।’


