
বাংলাদেশী ৩২ জেলেকে ফেরত দিয়েছে ভারত
ডিসেম্বর ১১, ২০২৫
দেশে তিন বছরে দারিদ্র্য বাড়তে পারে ২ দশমিক ৫ শতাংশ
ডিসেম্বর ১১, ২০২৫জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দিল্লিতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করে, এমনটা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য চাওয়া হয়। জয়শঙ্করের বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা কী করতে পারি, বলেন তো?’
এ বিষয়ে ঢাকার কী করণীয়, এমন প্রশ্নে তিনি বলেন, ‘করণীয় তেমন কিছু আসলে নেই। কারণ ভারতকে রাজি হতে হবে, অথবা তাকে ফেরত পাঠাতে চাইতে হবে।’
ভারত রাজি না হলে আর করার কিছু নেই? এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজি না হলে আসলে তো করার কিছু নেই। আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি। এর চেয়ে বেশি কিছু করতে পারি না।’
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
সেদিনই এক বিবৃতিতে দুজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবার আহ্বান জানিয়েছে সরকার। এরপর ২৩ নভেম্বর ভারতকে কূটনৈতিক পত্রও পাঠানো হয়। এর তিনদিন পর চিঠি পাওয়ার কথা স্বীকার করে দিল্লি। তবে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেয়া হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি দেশটি।
আওয়ামী লীগ সভাপতির ভারতে থাকার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত মন্তব্য করে সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন, তাতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সেটির প্রভাব থাকবে।’


