ভোটের দিন সাধারণ ছুটি, নির্বাচনের আগের রাতে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট: ইসি সানাউল্লাহ
ডিসেম্বর ৭, ২০২৫
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
ডিসেম্বর ৭, ২০২৫
ভোটের দিন সাধারণ ছুটি, নির্বাচনের আগের রাতে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট: ইসি সানাউল্লাহ
ডিসেম্বর ৭, ২০২৫
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
ডিসেম্বর ৭, ২০২৫

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে উঠছে: সুলতান সালাউদ্দিন টুকু

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিশুদের খাওয়াতে গেলেই মোবাইল ফোন দিতে হয়। শুধু শিশুই নয়, সব বয়সের মানুষই সারাক্ষণ মোবাইলে ডুবে আছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ক্র্যাব ফেস্টিভ্যাল-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার কথা জানিয়ে তার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ক্র্যাব সদস্যরা শুধু সংবাদ সংগ্রহেই ব্যস্ত থাকেন না, তারা খেলাধুলায়ও সমান পারদর্শী। তিনি বলেন, ক্র্যাব তাদের এ ঐতিহ্য ধরে রেখেছে।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সবচেয়ে বড় আয়োজন হচ্ছে ক্র্যাব ক্রীড়া উৎসব। এবারের আয়োজন আরো বর্ণিলভাবে করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীরাও উৎসবের আমেজ পাচ্ছেন।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, ১০ দিনব্যাপী এ আয়োজন সদস্যদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করেছে। তিনি জানান, এ ধারা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রতি বছর ক্র্যাব কার্যনির্বাহী কমিটি সদস্যদের জন্য বিভিন্ন ইভেন্টের পাশাপাশি স্পোর্টসের আয়োজন করে আসছে। এবারের ফেস্টিভ্যাল দাবা খেলার মাধ্যমে শুরু হয়েছে। এরপর রয়েছে ক্যারম, তাসসহ বিভিন্ন ইনডোর গেম। এসব ইভেন্ট শেষে শুরু হবে সবচেয়ে আকর্ষণীয় দুই খেলা ক্রিকেট ও ফুটবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *