মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে উঠছে: সুলতান সালাউদ্দিন টুকু
ডিসেম্বর ৭, ২০২৫
দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
ডিসেম্বর ৭, ২০২৫
মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে উঠছে: সুলতান সালাউদ্দিন টুকু
ডিসেম্বর ৭, ২০২৫
দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
ডিসেম্বর ৭, ২০২৫

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, জনতা পার্টি বাংলাদেশ-এর মহাসচিব শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা যাচাই করে দেখছি।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, জনতা পার্টি বাংলাদেশ-এর মহাসচিব শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা যাচাই করে দেখছি।

তিনি আরো জানান, সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেফতার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকা থেকে এনায়েতকে গ্রেফতার করে পুলিশ। প্রাডো গাড়িতে ‘সন্দেহজনকভাবে’ ঘুরছিলেন তিনি। পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘোরাঘুরির কারণ জানতে চাইলে এনায়েত কোনো উত্তর দিতে পারেননি। তখন পুলিশ তাকে হেফাজতে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে।

এনায়েত করিম চৌধুরী ১৯৮৮ সালে আমেরিকায় যান এবং ২০০৪ সালে আমেরিকান পাসপোর্ট পান। বর্তমানে বাংলাদেশের অন্তবর্তী সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে ৬ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসেন বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *