পুরোনো জাহেলি যুগ আর ফিরে আসবে না: ধর্ম উপদেষ্টা
নভেম্বর ২২, ২০২৫
ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না: মির্জা ফখরুল
নভেম্বর ২২, ২০২৫
পুরোনো জাহেলি যুগ আর ফিরে আসবে না: ধর্ম উপদেষ্টা
নভেম্বর ২২, ২০২৫
ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না: মির্জা ফখরুল
নভেম্বর ২২, ২০২৫

ভূমিকম্প ঝুঁকিতে আগামী ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী একাধিক আফটারশকের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের আগামীকাল ২৩ নভেম্বর রবিবার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলসমূহ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক ভার্চুয়াল জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের উপর ভূমিকম্পের শারীরিক ও মানসিক প্রভাব এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন অফিস এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণের পর জানানো হয় যে আবাসিক হলসমূহে বিস্তারিত কাঠামোগত পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনে সংস্কার কার্যক্রম জরুরি হয়ে পড়েছে। এ কারণে হলগুলো সাময়িকভাবে খালি করাই নিরাপদ।

জরুরি সভায় প্রাধ্যক্ষগণকে আগামীকাল বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে সভায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *