শেখ হাসিনা ও শেখ মুজিব কখনো গণতন্ত্রের পক্ষে ছিলো না: সালাহউদ্দিন
নভেম্বর ২২, ২০২৫
ভূমিকম্প ঝুঁকিতে আগামী ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
নভেম্বর ২২, ২০২৫
শেখ হাসিনা ও শেখ মুজিব কখনো গণতন্ত্রের পক্ষে ছিলো না: সালাহউদ্দিন
নভেম্বর ২২, ২০২৫
ভূমিকম্প ঝুঁকিতে আগামী ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
নভেম্বর ২২, ২০২৫

পুরোনো জাহেলি যুগ আর ফিরে আসবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন বলেছেন, দেশে পুরোনো জাহেলি যুগ আর ফিরে আসবে না। ভবিষ্যতে দেশকে দুর্নীতি, সুদ, ঘুষ ও চাঁদাবাজমুক্ত করতে হলে আল্লাহওয়ালাদের দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।

শনিবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রামের ওয়েল পার্ক হোটেলের সভাকক্ষে আসসুন্নাহ মডেল মাদ্রাসার বার্ষিক মাহফিল ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা ২০২৫ সালে আসসুন্নাহ মডেল মাদ্রাসার হিফজ বিভাগের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

খালিদ হোসেন বলেন, অন্তরে যাদের আল্লাহভীতি আছে এবং যাদের চরিত্র ইস্পাতের মতো শক্ত ও অটুট তাদের নির্বাচিত করতে হবে। ২০২৬ এর ফেব্রুয়ারিতে হোক অথবা দূরবর্তী ভবিষ্যতে হোক বাংলাদেশ একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো গেলে সমাজ পরিবর্তন করা যায়। ধর্ম ছাড়া শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে। বিশ্বের সকল উন্নত দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে উপাসনালয় আছে। সাধারণ শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। শিক্ষা থেকে ধর্মকে আলাদা করা হলে ডাকাত তৈরি হবে, মাস্তান তৈরি হবে।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যারা জয়ী হবেন, তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব।

আন্দরকিল্লা শাহি জামে মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মু. মমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী, উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আল আজাদ, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান সুহাইল সালেহ, কোর্টহিল জামে মসজিদের খতিব শয়েখ নাসির উদ্দীন এবং আসসুন্নাহ মডেল মাদ্রাসার পরিচালক মুফতি মাসউদুর রহমান বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *