নারী কাবাডি বিশ্বকাপ ভারত ও চাইনিজ তাইপের টানা তিন জয়
নভেম্বর ২১, ২০২৫
বেশকিছু সবজির দাম ১০০ টাকার ওপর
নভেম্বর ২১, ২০২৫
নারী কাবাডি বিশ্বকাপ ভারত ও চাইনিজ তাইপের টানা তিন জয়
নভেম্বর ২১, ২০২৫
বেশকিছু সবজির দাম ১০০ টাকার ওপর
নভেম্বর ২১, ২০২৫

নির্বাচনকে গ্রহণযোগ্য করবে —আমীর খসরু

দেশে দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দেশে দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় গতকাল কমল মেডিএইড আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এমন একটি সময়ে আমরা নির্বাচনের সম্মুখীন, আশা করছি আগামীর দিনগুলোয় নির্বাচন অন্তত সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। যদিও আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত নয়।’

তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কতদূর যেতে পারে বিগত দিনে দেখেছি, এখনো একটি অনির্বচিত সরকার আছে, যদিও আমি বিগত স্বৈরাচারের সঙ্গে তুলনা করছি না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের পক্ষে যে কাজগুলো করা সম্ভব হয়, কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কেয়ারটেকার সরকারের মাধ্যমে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *