
মিরপুর টেস্ট মুশফিকের কীর্তির দিনে লিটনেরও সেঞ্চুরি
নভেম্বর ২১, ২০২৫
নির্বাচনকে গ্রহণযোগ্য করবে —আমীর খসরু
নভেম্বর ২১, ২০২৫ঢাকায় চলমান নারী কাবাডি বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করল ভারত ও চাইনিজ তাইপে।
ঢাকায় চলমান নারী কাবাডি বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করল ভারত ও চাইনিজ তাইপে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল জার্মানিকে ৬৩-২২ পয়েন্টে হারায় প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। আরেক ম্যাচে ইরানকে ৩১-২১ পয়েন্টে হারায় চাইনিজ তাইপে।
টানা তিন জয়ের সুবাদে সেমিফাইনালের পথটাও প্রশস্ত হলো কাবাডির পরাশক্তি ভারতের। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর দ্বিতীয় ম্যাচে ভারত ৪৩-১৮ পয়েন্টে হারায় বাংলাদেশকে। শেষ গ্রুপ ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিকে ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চাইনিজ তাইপে। আর চতুর্থ ম্যাচে এসে প্রথম হার দেখল ২০১২ বিশ্বকাপের রানার্সআপ ইরান।
জয়ে ফিরেছে নেপাল। আফ্রিকান দেশটি কেনিয়াকে হারিয়েছে ২৮-২১ পয়েন্টে। জাঞ্জিবার ও পোল্যান্ডকে হারানোর পর চাইনিজ তাইপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছিল নেপাল। এ নিয়ে চার ম্যাচে তিন জয় পেল দেশটি। একদিনে দুই হারের তেতো স্বাদ পেল জার্মানি। বেলা ৩টায় ভারতের কাছে ও সন্ধ্যায় উগান্ডার কাছে হেরেছে তারা।


