ধান ৩৪, সেদ্ধ চাল ৫০ ও আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার
নভেম্বর ৯, ২০২৫
১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
নভেম্বর ৯, ২০২৫
ধান ৩৪, সেদ্ধ চাল ৫০ ও আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার
নভেম্বর ৯, ২০২৫
১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
নভেম্বর ৯, ২০২৫

সিইসির সঙ্গে সাংবাদিকদের বৈঠক আচরণবিধি সংশোধনের সুপারিশ বিবেচনার আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা ও ১০ মিনিট থাকার সীমা তুলে নেয়ার দাবি জানায়। তারা বলেন, এসব ধারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

নির্বাচন কাভারেজে সাংবাদিকদের জন্য প্রণীত আচরণবিধিতে অসংগতি রয়েছে দাবি করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত সুপারিশপত্র দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সেখানে বৈঠকে ইসি তাদের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা।

রোববার (৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে সংগঠন দুটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা ও ১০ মিনিট থাকার সীমা তুলে নেয়ার দাবি জানায়। তারা বলেন, এসব ধারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাস্তির বিধান যুক্ত করা, সরাসরি সম্প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখা ও আচরণবিধি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রযোজ্য করার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *