
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নভেম্বর ৯, ২০২৫
সিইসির সঙ্গে সাংবাদিকদের বৈঠক আচরণবিধি সংশোধনের সুপারিশ বিবেচনার আশ্বাস ইসির
নভেম্বর ৯, ২০২৫প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ধরা হয়েছে ৩৪ টাকা, সেদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা। গত বছরের তুলনায় এবার কেজিপ্রতি দাম বেড়েছে ৪ টাকা। আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে এ সংগ্রহ অভিযান শুরু হবে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এবার মোট ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কেনার পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ধরা হয়েছে ৩৪ টাকা, সেদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা। গত বছরের তুলনায় এবার কেজিপ্রতি দাম বেড়েছে ৪ টাকা। আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে এ সংগ্রহ অভিযান শুরু হবে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, ধান ও চালের ক্রয়মূল্য এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে কৃষক ন্যায্যমূল্য পান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে।
তিনি বলেন, গত বছর আমরা ২৫ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করেছিলাম। এবার আরো বেশি সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বর্তমানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে খাদ্য বহির্ভূত খাতে বেড়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে খাদ্যপণ্যের দাম রাখতে আমরা চেষ্টা করছি।
অর্থ উপদেষ্টা জানান, সরকার বছরে প্রায় দুই কোটি মানুষের জন্য বিভিন্ন খাদ্যসহায়তা কর্মসূচি পরিচালনা করছে। এর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে বছরে ছয় মাস ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হয়। টিসিবির মাধ্যমে ৮০ লাখ এবং ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে বছরে দুবার চাল সরবরাহ করা হয়। এছাড়া জেলে পরিবারদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচিও রয়েছে।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, কৃষকের স্বার্থ মাথায় রেখে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে। আমরা চেষ্টা করবো লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করতে। গত বোরো মৌসুমেও আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান সংগ্রহ করেছি। তাই আশা করছি, এবারও আমরা সফল হবো।


