
সিইসির সঙ্গে সাংবাদিকদের বৈঠক আচরণবিধি সংশোধনের সুপারিশ বিবেচনার আশ্বাস ইসির
নভেম্বর ৯, ২০২৫
শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি
নভেম্বর ১০, ২০২৫নির্বাচন কমিশন আশা করছে, এ সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন তফসিল ঘোষণার আগে ১৩ নভেম্বর থেকে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক।
তিনি বলেন, ‘১৩ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সকাল ও বিকেলে দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে।” তবে কোন দলের সঙ্গে কখন সংলাপ হবে, তা এখনো নির্ধারণ হয়নি বলে জানান মো. রুহুল আমিন মল্লিক।
ইসি সূত্রে জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরই অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে ইসি।এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের আয়োজন চলছে। নির্বাচন কমিশন আশা করছে, এ সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হবে।


