জনমনে প্রশ্ন বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে —তারেক রহমান
নভেম্বর ৩, ২০২৫
ওয়ানডের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
নভেম্বর ৩, ২০২৫
জনমনে প্রশ্ন বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে —তারেক রহমান
নভেম্বর ৩, ২০২৫
ওয়ানডের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
নভেম্বর ৩, ২০২৫

আরো তিন বছরের জন্য জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী তিন বছর তিনি দলটির নেতৃত্ব দেবেন। দল থেকে গতকাল পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী তিন বছর তিনি দলটির নেতৃত্ব দেবেন। দল থেকে গতকাল পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে শফিকুর রহমানকে আমির নির্বাচিত করল জামায়াত।

জামায়াত জানিয়েছে, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোট নেয়া হয়। ভোট গ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা গণনা শেষ করেন। অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গত শনিবার রাতে ফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফল অনুযায়ী ২০২৬-২৮ কার্যকালের জন্য সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে আমির হয়েছেন ডা. শফিকুর রহমান। এর আগে ২০২০-২২ ও ২০২৩-২৫ মেয়াদের জন্যও তাকে আমির নির্বাচিত করেন জামায়াতের রুকনরা।

জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য দলের আমির নির্বাচন করা হয়। নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন।

শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। পরবর্তী সময়ে এ সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *