আরো তিন বছরের জন্য জামায়াতের আমির হলেন শফিকুর রহমান
নভেম্বর ৩, ২০২৫
শাপলা কলিতেই ‘থিতু’ হচ্ছে এনসিপি, ভোটে ‘একলা চলার’ ইঙ্গিত
নভেম্বর ৩, ২০২৫
আরো তিন বছরের জন্য জামায়াতের আমির হলেন শফিকুর রহমান
নভেম্বর ৩, ২০২৫
শাপলা কলিতেই ‘থিতু’ হচ্ছে এনসিপি, ভোটে ‘একলা চলার’ ইঙ্গিত
নভেম্বর ৩, ২০২৫

ওয়ানডের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। দুই দলই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপার আশায় গতকাল ফাইনালে মুখোমুখি হয়।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। দুই দলই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপার আশায় গতকাল ফাইনালে মুখোমুখি হয়। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রোটিয়া নারীদের ২৯৯ রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিকরা। যদিও লরা উলভার্টের দল ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায়। ৫২ রানের এ জয়ে ওয়ানডে ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত।

নাভি মুম্বাইয়ে বৃষ্টির কারণে দেড় ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে অধিনায়ক উলভার্টের সেঞ্চুরিতে জয়ের রেসে ছিল দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ৯৮ বলে ১০১ রান করে দলীয় ২২০ রানের সময় আউট হয়ে গেলে চিত্রটা পাল্টে যায়। এরপর দ্রুতই বাকি ৩ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।

এর আগে স্বাগতিকরা দারুণ সূচনার পর বোর্ডে একশ রান তুলে ওপেনার স্মৃতি মান্ধানাকে হারায়। ৫৮ বলে ৪৫ রান করেন বামহাতি ব্যাটার। দলের রান দেড়শ কাটানোর পর শেফালি ভার্মা (৮৭) ও জেমিমা রদ্রিগেজকেও (২৪) হারায় ভারত। এরপর অধিনায়ক হারমানপ্রিত কাউর (২৯ বলে ২০), দীপ্তি শর্মা (৫৮ বলে ৫৮) ও রিচা ঘোষের (২৪ বলে ৩৪) ব্যাটে ভর করে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ গড়ে।

প্রতীকা রাওয়ালের চোটে আসরের শেষ দিকে ডাক পড়ে শেফালি ভার্মার। সুযোগ পেয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ রান করলেও তার ওপর আস্থা রাখে দল। ৭৮ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলে সেই আস্থার প্রতিদান দিলেন ২১ বছর বয়সী ভার্মা। স্মৃতি মান্ধানাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০৬ বলে ১০৪ ও দ্বিতীয় উইকেটে জেমিমাকে নিয়ে ৬২ বলে ৬২ রান যোগ করেন তিনি। এরপর কাউরকে নিয়ে ৫৬ বলে ৫২ ও রিচা ঘোষকে নিয়ে ৩৫ বলে ৪৭ রানের জুটি গড়েন দীপ্তি শর্মা।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে ওয়ানডে মুকুট পেল ভারত। অস্ট্রেলিয়া সাতবার, ইংল্যান্ড চারবার এবং নিউজিল্যান্ড ও ভারত একবার করে বিশ্বকাপ জিতল।

সংক্ষিপ্ত স্কোর—

ভারত: ৫০ ওভারে ২৯৮/৭। দক্ষিণ আফ্রিকা: ৪৫.৩ ওভারে ২৪৬/১০। ফল: ভারত ৫২ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: শেফালি ভার্মা (৮৭ রান ও ২ উইকেট)। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: দীপ্তি শর্মা (২১৫ রান ও ২২ উইকেট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *