বুড়িমারী স্থলবন্দর ইজিবাইক থামিয়ে চা পান— ট্রাক চাপায় নিহত ৩ , আহত ৭ যাত্রী
সেপ্টেম্বর ২৮, ২০২৬
ফ্যামিলি কার্ডের ভাতা নিশ্চিতে মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
সেপ্টেম্বর ২৮, ২০২৬
বুড়িমারী স্থলবন্দর ইজিবাইক থামিয়ে চা পান— ট্রাক চাপায় নিহত ৩ , আহত ৭ যাত্রী
সেপ্টেম্বর ২৮, ২০২৬
ফ্যামিলি কার্ডের ভাতা নিশ্চিতে মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
সেপ্টেম্বর ২৮, ২০২৬

রাবির হলে সাপে কাটল ঘুমন্ত শিক্ষার্থীকে

জানা যায়, নুরনবীর পায়ে কামড় দেয় সাপটি। কামড় দেয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি বুঝতে পারেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে কামড় দিয়েছে বিষধর সাপ। গত রোববার ভোর সাড়ে ৪টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট লম্বা পাতি কালাচ সাপ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সাপে কামড়ের শিকার শিক্ষার্থীর নাম নুরনবী ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, নুরনবীর পায়ে কামড় দেয় সাপটি। কামড় দেয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি বুঝতে পারেন।
তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিউতে) রয়েছেন। তাকে অ্যান্টিভেনম দেয়া হয়েছে।
নুরনবীর রুমমেট হাবিবুর রহমান বলেন, ‘সাপের কামড় দেয়ার সঙ্গে সঙ্গে নুরনবী ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকেন। পরে তারা উঠে কালাচ সাপটি দেখতে পান। এ সময় রুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে দ্রুত রাবি মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে রামেক হাসপাতালে নেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘এর আগেও হলের বিভিন্ন কক্ষে সাপ ঢোকার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে হল সংসদ ও প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানানো হয়েছে। কিন্তু তারা কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এখন কামড় দেয়ার পর হয়তো ব্যবস্থা নেয়া হবে। কিন্তু মৃত্যুর পর আশ্বাস দিয়ে তো কোনো লাভ নেই।’
এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আল-আমিন সরকার বলেন, ‘এর আগেও হলে সাপ ঢোকার ঘটনা ঘটেছিল। এরপর সাপ প্রতিরোধে হলের আশপাশের ঘাস পরিষ্কার ও সার্কেল দেয়া হয়েছে। এছাড়া হলের সামনের দুই পাশে ব্লিচিং পাউডার দেয়া হয়েছে। এর পরও নিচতলায় সাপ পাওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সাপটি কীভাবে রুমে ঢুকেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সাপ প্রতিরোধে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *