ধরলা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি
সেপ্টেম্বর ২৮, ২০২৬
রাবির হলে সাপে কাটল ঘুমন্ত শিক্ষার্থীকে
সেপ্টেম্বর ২৮, ২০২৬
ধরলা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি
সেপ্টেম্বর ২৮, ২০২৬
রাবির হলে সাপে কাটল ঘুমন্ত শিক্ষার্থীকে
সেপ্টেম্বর ২৮, ২০২৬

বুড়িমারী স্থলবন্দর ইজিবাইক থামিয়ে চা পান— ট্রাক চাপায় নিহত ৩ , আহত ৭ যাত্রী

মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে ইজিবাইক থামিয়ে কয়েকজন যাত্রী চা পান করছিলেন। কেউ কেউ ইজিবাইকের সিটে বসেছিলেন। এরই একপর্যায়ে বুড়িমারী স্থলবন্দরগামী একটি খালি ট্রাক চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও চায়ের টং ঘরের উপর উঠে যায়
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ঘুন্টিবাজার এলাকায় ট্রাক চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে চিকিৎসা নিচ্ছেন সাতজন। আজ সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙাপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে নুর আমিন (৩০) এবং একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার হাফিজুর রহমানের ছেলে ফাকুল ইসলাম (৪০) ও কাল্টু মিয়ার ছেলে মোস্তাকিন ইসলাম (৩৩)।
পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম জাতীয় মহাসড়কের বুড়িমারী স্থলবন্দর ঘুন্টিবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে ইজিবাইক থামিয়ে কয়েকজন যাত্রী চা পান করছিলেন। কেউ কেউ ইজিবাইকের সিটে বসেছিলেন। ইজিবাইকটি পাটগ্রাম যাওয়ার কথা ছিল।
এরই একপর্যায়ে বুড়িমারী স্থলবন্দরগামী একটি খালি ট্রাক চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও চায়ের টং ঘরের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নুর আমিন ও ফাকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হন আটজন।
স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এর মধ্যে সেখানে চিকিৎসাধীন মোস্তাকিন ইসলাম মারা যান। আহতদের কারো কারো শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ইজিবাইক চাপা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *