
সাইবার সিকিউরিটি আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৮, ২০২৬
এক ইলিশের দাম সাড়ে ১০ হাজার টাকা
সেপ্টেম্বর ২৮, ২০২৬এর আগে গত শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে আবারো দাম কমানো হলো। ফলে দুই দফায় মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছে
দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা। একইসঙ্গে কমেছে রৌপ্যের দাম। আজ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সকাল ৯টায় বৈঠক করে নতুন দাম নির্ধারণ করে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত দামে দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ এবং সনাতনী পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে গত শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে আবারো দাম কমানো হলো। ফলে দুই দফায় মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রৌপ্যের দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


