ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩১ মামলা, গ্রেফতার ৪৬৫
সেপ্টেম্বর ২৬, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী
সেপ্টেম্বর ২৬, ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩১ মামলা, গ্রেফতার ৪৬৫
সেপ্টেম্বর ২৬, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী
সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫৬ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হলো । শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন। চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৬৬ জন, খুলনা বিভাগে ২৪১ জন, বরিশালে ২০৪ জন, চট্টগ্রামে ২০৯ জন, ময়মনসিংহে ১১২ জন, রংপুরে ৫৩ জন এবং রাজশাহীতে ৫৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *