মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার ৪
সেপ্টেম্বর ২৬, ২০২৬
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
সেপ্টেম্বর ২৬, ২০২৬
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার ৪
সেপ্টেম্বর ২৬, ২০২৬
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩১ মামলা, গ্রেফতার ৪৬৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা করা হয়েছে। আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ ১০৯, তেজগাঁও বিভাগ ৮৩, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৪৭ , গুলশান বিভাগ ৪৬, রমনা বিভাগ ৪৫, লালবাগ বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ২৭ , গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।
এ সময়ে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *