
বিরোধীদল আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে: রাশেদ খাঁন
সেপ্টেম্বর ২০, ২০২৬
অ-আর্থিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এক-তৃতীয়াংশের নেই নিজস্ব আয়, সরকারের ভর্তুকিতে মেটানো হচ্ছে বেতন-ভাতা
সেপ্টেম্বর ২১, ২০২৬জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক আজ রোববার এ হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধন করার খেলায় অংশ নিতে চায় না। তাই আজকের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দেবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত মোতাবেক সংবিধান সংস্কার হতে হবে।
অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ঐক্যের সনদে স্বাক্ষর করা জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সাতটি দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও খেলাফত মজলিস এই মতবিনিময়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


