যশোরে চাকরি মেলায় চাকরি পেলেন ১ হাজার ১১৫ জন
সেপ্টেম্বর ১৩, ২০২৬
পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত ফেরি পারাপার, বিআইডব্লিউটিসির সতর্কতা জারি
সেপ্টেম্বর ১৩, ২০২৬
যশোরে চাকরি মেলায় চাকরি পেলেন ১ হাজার ১১৫ জন
সেপ্টেম্বর ১৩, ২০২৬
পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত ফেরি পারাপার, বিআইডব্লিউটিসির সতর্কতা জারি
সেপ্টেম্বর ১৩, ২০২৬

পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয়জনের মৃত্যু পদ্মায় নিখোঁজ আরো ৭

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে নারীসহ আরো সাতজন নিখোঁজ রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে গতকাল পৃথক ঘটনায় পানিতে ডুবে শিশু, নারী ও মানসিক প্রতিবন্ধীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে নারীসহ আরো সাতজন নিখোঁজ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
নেত্রকোনা: জেলার খালিয়াজুরীতে গতকাল সকালে ডোবায় পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়। জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার সময় তারা অসাবধানতাবশত ডোবায় পড়ে যায়।
নরসিংদী: জেলার শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ গতকাল উদ্ধার করেছে ডুবুরি দল।
চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে গতকাল দুপুরে পুকুরে ডুবে মোশাররফ হোসেন (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে ভুগছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে ভারতের তীরে ওঠেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নারীসহ আরো সাতজন নিখোঁজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *