
বজ্রপাতে চাচা ভাতিজার মৃত্যু
সেপ্টেম্বর ১৩, ২০২৬
পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয়জনের মৃত্যু পদ্মায় নিখোঁজ আরো ৭
সেপ্টেম্বর ১৩, ২০২৬এ মেলায় চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। মেলায় ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থী সমবেত হয়েছিলেন।
‘ক্যারিয়ার হোক ক্ষুদ্র ঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে যশোরে হয়ে গেল চাকরি মেলা। গতকাল যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআই চত্বরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে এ চাকরি মেলার আয়োজন করা হয়। এ মেলায় চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। মেলায় ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থী সমবেত হয়েছিলেন। এর মধ্যে আবেদন করেছিলেন প্রায় ২০ হাজার প্রার্থী। আবেদনকারীদের মধ্যে বিভিন্ন এনজিওতে চাকরি পেয়েছেন ১ হাজার ১১৫ জন। এছাড়া পর্যায়ক্রমে বাকিদের কর্মসংস্থানের আশ্বাস দেয়া হয়েছে।
সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফের প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিনা আক্তার, আর্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।
আয়োজকরা জানান, চাকরি মেলায় ৩৬টি ক্ষুদ্র ঋণ বিতরণ বেসরকারি উন্নয়ন সংস্থা-এনজিও স্টল দিয়েছে। চাকরি প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রায় ২০ হাজার সিভি জমা দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ১১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ প্রক্রিয়া শেষে কর্মীদের নিয়োগপত্র দেয়।
চাকরিপ্রার্থী শহরের বেজপাড়া মেইন রোডের মনোয়ার আহমদ জানান, এমন আয়োজন নিয়মিত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তবে ভবিষ্যতে আরো বেশি মানুষের অংশগ্রহণ বিবেচনায় নিয়ে মেলার ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল করার দাবি তাদের।
ক্ষুদ্র ঋণ খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে এমআরএর উদ্যোগে যশোর পিটিআই প্রাঙ্গণে মেলার পাশাপাশি ক্ষুদ্র ঋণ বিষয়ক সেমিনারও হয়।


