
কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির একটি ইউনিট, কমেছে বিদ্যুৎ সরবরাহ
সেপ্টেম্বর ১১, ২০২৬
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ১১, ২০২৬অসদুপায়ে চিংড়ির ওজন বাড়ানো ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের অপরাধে তিনটি মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফেনী পৌর মৎস্য আড়তে ক্ষতিকর জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অসদুপায়ে চিংড়ির ওজন বাড়ানো ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের অপরাধে তিনটি মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ফেনী সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।


