সিলেটে হাম রোগীর ৮৭ শতাংশই গ্রামের শিশু, আক্রান্ত হচ্ছেন গর্ভবতী নারীরাও
সেপ্টেম্বর ৯, ২০২৬
দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা
সেপ্টেম্বর ৯, ২০২৬
সিলেটে হাম রোগীর ৮৭ শতাংশই গ্রামের শিশু, আক্রান্ত হচ্ছেন গর্ভবতী নারীরাও
সেপ্টেম্বর ৯, ২০২৬
দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা
সেপ্টেম্বর ৯, ২০২৬

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ-রুট ৩ দিন ধরে বন্ধ ফেরি চলাচল

বিকল্প পথে চলাচলে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন।
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুড়া (ধাওয়াপাড়া) ও পাবনার নাজিরগঞ্জ নৌ-রুটে তিনদিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রী ও যানবাহনের চালকদের ভোগান্তি বেড়েছে। বিকল্প পথে চলাচলে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন।
রোববার সন্ধ্যা থেকে পদ্মায় পানি ও স্রোত বেড়ে যাওয়ায় জৌকুড়া (ধাওয়াপাড়া)-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল। অন্য ফেরিটিও তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারছে না।
যাত্রীদের অভিযোগ, ধাওয়াপাড়া ঘাটে প্রায়ই ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরিগুলোও পুরনো ও নিম্নমানের। বর্তমানে তীব্র স্রোতের কারণে তিনদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা অনেক যানবাহন ফিরে যাচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা না হলে এ নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহনে দুর্ভোগ আরো বাড়তে পারে।
এ রুটে ভালো ফেরি দেয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের পরিবর্তে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের ব্যবস্থা করার দাবি জানান তারা।
তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম। তিনি বলেন, ‘‌ফেরির প্রয়োজনীয়তার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।’
এদিকে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান, স্বাভাবিক সময়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে ফেরিতে প্রায় আধা ঘণ্টা লাগলেও বর্তমানে তীব্র স্রোতের কারণে প্রায় ১ ঘণ্টা লাগছে।
ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘‌পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত সোমবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি সকাল পৌনে ১০টায় পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু তীব্র স্রোতের কারণে ফেরিটি দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে ভিড়তে পারেনি।’
তিনি বলেন, ‘‌পরে ফেরিটিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নিয়ে বেলা ২টার দিকে আনলোড করা হয়। এরপর ওই ফেরির যাত্রীরা খানজাহান আলী ফেরিতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে আসেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *