সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীদলের কেউ
সেপ্টেম্বর ৭, ২০২৬
সংস্কারের অভাবে বেহাল সাতৈর-ডোবরা-দাদপুর সড়ক
সেপ্টেম্বর ৮, ২০২৬
সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীদলের কেউ
সেপ্টেম্বর ৭, ২০২৬
সংস্কারের অভাবে বেহাল সাতৈর-ডোবরা-দাদপুর সড়ক
সেপ্টেম্বর ৮, ২০২৬

বিরামপুর সীমান্তে অন্তত ১৫ জনকে পুশ ইনের চেষ্টা

গত রোববার রাত ৯টার দিকে দাউদপুর সীমান্তের ২৮৯ মেইন পিলারের ৪৬ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় ওই দলকে এনে জড়ো করে বিএসএফ।
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ১০-১৫ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়ে ভোররাতে তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। গত রোববার রাত ৯টার দিকে দাউদপুর সীমান্তের ২৮৯ মেইন পিলারের ৪৬ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় ওই দলকে এনে জড়ো করে বিএসএফ। পরে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বিজিবিকে খবর দেন। বিজিবি ও প্রায় দেড়-দুইশ গ্রামবাসী সীমান্তে অবস্থান নিয়ে তাদের প্রবেশ ঠেকান। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের গাড়িতে করে নিয়ে যায়। দাউদপুর বিজিবি বিওপি কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, ’১০-১৫ জনের একটি দলকে পুশ-ইনের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *