হাম ও উপসর্গে আরো চার শিশুর মৃত্যু মোট প্রাণহানি ৯৯১
সেপ্টেম্বর ৬, ২০২৬
ইরানের জলসীমার কাছে মার্কিন ও ইরানি বাহিনীর জাহাজে হামলা
সেপ্টেম্বর ৬, ২০২৬
হাম ও উপসর্গে আরো চার শিশুর মৃত্যু মোট প্রাণহানি ৯৯১
সেপ্টেম্বর ৬, ২০২৬
ইরানের জলসীমার কাছে মার্কিন ও ইরানি বাহিনীর জাহাজে হামলা
সেপ্টেম্বর ৬, ২০২৬

বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

সূত্র জানায়, আজ সকাল ৮টা ৫৫ মিনিটে ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর সকাল ৯টা ১৯ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সূত্র জানায়, আজ সকাল ৮টা ৫৫ মিনিটে ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর সকাল ৯টা ১৯ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
এছাড়া আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পরে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে অতিরিক্ত ইউনিটের আর প্রয়োজন না থাকায় পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিট দুটি পথিমধ্যে ফিরে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *