এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন
সেপ্টেম্বর ৬, ২০২৬
হাম ও উপসর্গে আরো চার শিশুর মৃত্যু মোট প্রাণহানি ৯৯১
সেপ্টেম্বর ৬, ২০২৬
এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন
সেপ্টেম্বর ৬, ২০২৬
হাম ও উপসর্গে আরো চার শিশুর মৃত্যু মোট প্রাণহানি ৯৯১
সেপ্টেম্বর ৬, ২০২৬

গাড়ি রাখা নিয়ে বাগ্‌বিতণ্ডা সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০-১৫ জন ব্যক্তির ঝামেলা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত ৮টার দিকে বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ওই হামলায় নিহতের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।
আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০-১৫ জন ব্যক্তির ঝামেলা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ ও আরিফুলকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বণিক বার্তাকে বলেন, গাড়ি পার্কিংয়ের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই পুলিশের ওই এসআই হামলার শিকার হন। একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই ওই এসআই ও তার ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *