বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রুহুল কবির রিজভী
আগস্ট ২০, ২০২৬
২০১৫ থেকে ২০২৫ সাল ইউরোপ-যাত্রায় ৯ রুটে প্রাণ গেছে ২ হাজার ১৮৮ বাংলাদেশীর
আগস্ট ২২, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রুহুল কবির রিজভী
আগস্ট ২০, ২০২৬
২০১৫ থেকে ২০২৫ সাল ইউরোপ-যাত্রায় ৯ রুটে প্রাণ গেছে ২ হাজার ১৮৮ বাংলাদেশীর
আগস্ট ২২, ২০২৬

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৬৭১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে ৮৩, খুলনায় ১৩৩, রাজশাহীতে ৯২, রংপুরে ছয়, বরিশালে ৭০ এবং সিলেটে তিনজন রয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৬ হাজার ২৭২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৪ হাজার ৩৭৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৮২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল এবং ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ গত কয়েক বছরের তুলনায় চলতি বছর আগস্টেই দ্রুত বাড়ছে। ২০২৫ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *