শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র দরকার —অর্থমন্ত্রী
আগস্ট ১৭, ২০২৬
শাহ আমানত বিমানবন্দর নিয়ে চিটাগং চেম্বারের পাঁচ প্রস্তাব
আগস্ট ১৭, ২০২৬
শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র দরকার —অর্থমন্ত্রী
আগস্ট ১৭, ২০২৬
শাহ আমানত বিমানবন্দর নিয়ে চিটাগং চেম্বারের পাঁচ প্রস্তাব
আগস্ট ১৭, ২০২৬

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৮০৫

 

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০-এ। এছাড়া গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৮০৫ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের। একই সময় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪১৭ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫, চট্টগ্রাম বিভাগের ৮২, খুলনা বিভাগের ৯৭, রাজশাহী বিভাগের ৫৫, রংপুর বিভাগের সাত, বরিশাল বিভাগের ৮০ ও সিলেট বিভাগের দুজন রোগী রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের। এর মধ্যে চলতি মাসে ১৬ জন মারা গেছে।

অন্যদিকে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৭৮। এখন পর্যন্ত ২২ হাজার ১৫৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে ভর্তি আছে ১ হাজার ৭৪৯ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *