
দ্রুত উজাড় হচ্ছে সিলেট অঞ্চলের বন আশ্রয় ও খাদ্যের সন্ধানে লোকালয়ে বন্যপ্রাণী
আগস্ট ১৫, ২০২৬
এআইয়ের প্রসার ও সরকারি ঋণ বৃদ্ধি বিশ্ববাজারে সুদহার বেড়ে এক দশকের মধ্যে সর্বোচ্চ
আগস্ট ১৫, ২০২৬ট্রাম্প বলেন, ইরানকে আমরা চূড়ান্তভাবে পরাজিত করার শেষ পর্যায়ে রয়েছি। তারা এরই মধ্যে শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা।
স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানকে আমরা চূড়ান্তভাবে পরাজিত করার শেষ পর্যায়ে রয়েছি। তারা এরই মধ্যে শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি। কার্যত পরিস্থিতি এখন তেমনই। প্রণালিতে এখন আমাদের পূর্ণ অবরোধ রয়েছে। আমরা না চাইলে সেখান দিয়ে কোনো জাহাজই চলাচল করতে পারবে না।
এ সময় মার্কিন নাগরিকদের কিছুটা চড়া মূল্যে জ্বালানি কেনার মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার জ্বালানির জন্য কিছুটা বেশি দাম দেয়াটা একটা ভীষণ অশুভ দেশকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেয়ার মূল্যের চেয়ে অনেক কম।
এদিকে ট্রাম্পের এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ হওয়া সম্পূর্ণভাবে ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যতদিন না আপনারা পরাজয়ের বাস্তবতাকে মেনে নিচ্ছেন এবং কল্পনার জগতে বাস করা বন্ধ না করছেন, ততদিন পর্যন্ত ইরান তার অবরোধ বজায় রাখবে। হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানেরই আছে এবং চিরকাল ইরানেরই থাকবে।
যুদ্ধপূর্ব বাণিজ্য অবস্থা ফিরিয়ে আনার বিষয়ে তেহরানের কোনো তাড়াহুড়ো নেই উল্লেখ করে তিনি আরো লেখেন, কোনো টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা যাবে না।
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এ জলপথ ঘিরে টানাপড়েনে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়েছে, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারে গিয়ে ঠেকেছে।


