
শহর থেকে প্রত্যন্ত গ্রামেও বিক্রি হচ্ছে সিলিকা মেশানো চিংড়ি
আগস্ট ১৫, ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ
আগস্ট ১৫, ২০২৬দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আবারো বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম ইউনিটটি গতকাল বেলা ১১টা থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ চলছে।
এর আগে গত ৩১ জুলাই এ ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ২ আগস্ট পুনরায় চালু করা হয়। প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট। এর মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০২০ সাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রথম ইউনিট থেকে ৫০ মেগাওয়াট এবং ৩ নং ইউনিটটি থেকে প্রতিদিন ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। এখন ৩ নং ইউনিটটি চালু আছে।


