ডিটিসিএর তথ্য ঢাকার প্রতি চার বাসের একটি আনফিট
আগস্ট ৬, ২০২৬
আন্তর্জাতিক বাজারে রাবারের দরবৃদ্ধি
আগস্ট ৬, ২০২৬
ডিটিসিএর তথ্য ঢাকার প্রতি চার বাসের একটি আনফিট
আগস্ট ৬, ২০২৬
আন্তর্জাতিক বাজারে রাবারের দরবৃদ্ধি
আগস্ট ৬, ২০২৬

হামের উপসর্গে প্রাণ গেল আরো পাঁচ শিশুর, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে আটশ

দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮৫৪ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের।

আর হামের উপসর্গ নিয়ে ৭৫৮ জন প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজন ও ঢাকা বিভাগে তিনজন মারা গেছে।

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৩০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৫ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের শরীরে। এ সময় ৯৫৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৪১ জন। ঢাকা বিভাগে ভর্তি ২৭৮ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ১১৯, চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৪, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৬০ ও রংপুরে আটজন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৪। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৫।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *