
বজ্রপাত
আগস্ট ৬, ২০২৬
জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মৌলিক পরিবর্তনের সূচনা করেছে গণ-অভ্যুত্থান
আগস্ট ৬, ২০২৬জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে গতকাল সরাসরি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এদিন রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক এসব কথা জানান। তিনি বলেন, ‘আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনো চিকিৎসাধীন। হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি করে। প্রধানমন্ত্রীর পাশে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় ছিলেন।


