আরইউজিইপির বিবৃতি কৃষ্ণসাগরে হামলা বৈশ্বিক খাদ্যনিরাপত্তাকে হুমকিতে ফেলছে
আগস্ট ৪, ২০২৬
রেকর্ড দামের পর কেন স্থবির হয়ে গেল স্বর্ণের বাজার
আগস্ট ৪, ২০২৬
আরইউজিইপির বিবৃতি কৃষ্ণসাগরে হামলা বৈশ্বিক খাদ্যনিরাপত্তাকে হুমকিতে ফেলছে
আগস্ট ৪, ২০২৬
রেকর্ড দামের পর কেন স্থবির হয়ে গেল স্বর্ণের বাজার
আগস্ট ৪, ২০২৬

জাপানে ১৫০০০ ইয়েনের কেনাকাটায় মিলবে ‘মিনি স্টারবাকস স্টোর’

ঘরের টেবিলেই যদি বানিয়ে ফেলা যায় নিজের একটি স্টারবাকস ক্যাফে, তবে কেমন হয়? জনপ্রিয় কফি চেইন স্টারবাকসের জাপান শাখা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ঠিক এমনই এক পণ্য।

খুদে আকারের শো-পিস র‍্যাকটি দিয়ে ঘরে বসেই তৈরি করা যাবে হুবহু স্টারবাকস স্টোরের পরিবেশ। তবে মিনি স্টোরটি পেতে হলে স্টারবাকসে অন্তত ১৫ হাজার ইয়েনের (প্রায় ১০০ ডলার) কেনাকাটা করতে হবে।

কী আছে বিশেষ ‘মিনি স্টোরে’

পণ্যটির অফিশিয়াল নাম দেয়া হয়েছে ‘স্টারবাকস কালেকশন র‍্যাক’। এটি মূলত কাঠ ও সূক্ষ্ম ডিজাইনের সমন্বয়ে তৈরি একটি ডিসপ্লে সেলফ। স্টারবাকস আউটলেটের কাঠের তৈরি আরামদায়ক ও উষ্ণ অভ্যন্তরীণ আবহ ফুটিয়ে তোলা হয়েছে এতে। র‍্যাকটিতে রাখা হয়েছে সূক্ষ্ম সব ফিচার, যেমন আলো চলাচলের ব্যবস্থা। ক্যাফের মতো আলো ঢোকার জন্য রয়েছে পাশে কাচের আদলে ছোট জানালা। একটি ছোট্ট সুইচ টিপলেই জ্বলে উঠবে মিনি সাইজের স্টারবাকস লোগো-সমৃদ্ধ সাইনবোর্ড।

এছাড়া ব্যবহারকারী নিজের পছন্দমতো তাকগুলোর অবস্থান পরিবর্তন বা সাজাতে পারবেন। মিনি র‍্যাকে রাখা যাবে স্টারবাকসের মিনি গ্রিন টি ফ্র্যাপুচিনো বা বিয়ারিস্টা, পুতুলের মতো বিভিন্ন ক্ষুদ্র উপহারসামগ্রী।

কিনতে হলে হতে হবে ‘গোল্ড মেম্বার’

পণ্যটির মূল দাম ৬ হাজার ইয়েন। তবে চাইলেই যে কেউ দোকান বা অনলাইন থেকে এটি কিনতে পারবেন না। এটি কেবল স্টারবাকস রিওয়ার্ডস প্রোগ্রামের ‘গোল্ড মেম্বার’ বা সেরা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহককে প্রথমে ফ্রি ‘গ্রিন মেম্বার’ হিসেবে নিবন্ধিত হতে হবে। গোল্ড মেম্বারশিপ পেতে এক বছরের মধ্যে অর্জন করতে হবে অন্তত ২৫০ স্টার বা পয়েন্ট। উল্লেখ্য, প্রতি ৬০ ইয়েন খরচে পাওয়া যাবে একটি করে স্টার।

হিসাব করলে দেখা যায়, বিশেষ র‍্যাকটি কেনার ‘যোগ্যতা’ অর্জন করতেই একজন গ্রাহককে স্টারবাকসে অন্তত ১৫ হাজার ইয়েন বা প্রায় সমপরিমাণ অর্থ খরচ করতে হবে।

স্টারবাকসের সাধারণ লিমিটেড এডিশন ড্রিংকস বা ফ্র্যাপুচিনোর দাম বর্তমানে ৭০০-৮০০ ইয়েনের মধ্যে। শুধু পানীয় কিনে গোল্ড সদস্য হতে গেলে একজন গ্রাহককে প্রায় ২১ কাপের বেশি কফি পান করতে হবে।

সম্প্রতি জাপানের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য নিয়ে স্টারবাকস চালু করেছে ‘ডিসকভারি সিরিজ’ ও ৪ হাজার ৯০০ ইয়েন দামের বিয়ারিস্টা গ্লাস টার্ম্বলার। —জাপান টুডে অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *